আজ , , ,

জাজিরায় নজরুল মাদবরের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নজরুল মাদবর এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।।
রোববার (২৪ নভেম্বর) বিকালে জাজিরার আড়াচন্দি মোড়ে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে নজরুল মাদবরের মা ফুলজান, বাবা আব্দুল লতিফ মাদবর, স্ত্রী কল্পনা বেগম সহ তার আত্মীয়-স্বজন ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নজরুল মাদবর হত্যার আসামী বোরহান ও রাজন সহ সকল আসামীকে দ্রুত গ্রেফতার করে বিচার সহ ফাঁসি দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব আড়াচন্দি গ্রাম নিবাসী নজরুল মাদবর কে গত ১৫ নভেম্বর বিকালে পূর্ব শত্রুতার জেরধরে ও মুরগী নিয়ে ঝগরার সূত্রপাত ধরে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও তার ছোট ভাই সুমন মাদবর কে কুপিয়ে আহত করা হয়।
উক্ত ঘটনার সাথে স্থানীয় বোরহান, রাজন, সালাম, জলিল, মন্নান, আজমির, তাজেল, আবু আলেম আকন, সোহেল শেখ, শাহজাহান ফরাজী, মাহবুব ফরাজী, শাহানুর ফরাজী ও বাদশা জমাদার জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
তাই অবিলম্বে সকল খুনিদের দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করেন নজরুর মাদবরের পরিবার সহ এলাকাবাসী।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar