আজ , , ,

শরীয়তপুরে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির দায়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার সোসাইটি ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট মাসুদুর রহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট রুহুল আমিন, এডভোকেট নুরুজ্জামান সিপন, আব্দুল মোতালেব সুমন প্রমূখ। মানববন্ধন শেষে শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বহুগুন বাড়িয়ে দেয়। এজন্য বেশী দাম দিয়ে ভোক্তাদের পণ্য ক্রয় করতে হয়। গত বছরের চাইতে চলতি বছর আলুর অনেক বেশী উৎপাদন হয়। তবুও আলুর দাম ৭০ টাকা কেজি। এই সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। আশা করছি খুব শিঘ্রই ভোক্তার অধিকার নিশ্চিত হবে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar