শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদিতে রাতে দ্বিতীয় দফায় নড়িয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১টি কাটার সহ ৮ জনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নড়িয়া পৌরসভা, মুক্তারের চর, কেদারপুর, সুরেশ্বর, কাচিকাটা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতি রোধে গতাকল রাত ১১ টা থেকে ৩টা পর্যন্ত পদ্মা নদীতে থানা ও নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ পারভেজ।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, পদ্মা নদীর বাদ রক্ষার সার্থে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।