আজ , , ,

শরীয়তপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

শরীয়তপুর জেলা সদরে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালেক্টর পাবলিক স্কুল সংলগ্ন পৌর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মালাকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ আক্তার হোসেন। জেলা জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পিকেএস একাডেমির প্রধান শিক্ষক মো: মোক্তার হেসেন, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন ও অন্যান্য শিক্ষকমন্ডলী।
প্রধান অতিথি সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তাদের পরিচর্চা ও যত্ন নিলে আমাদের সম্পদে পরিনত হয়। তাদের একটি দিক প্রতিন্ধকতা থাকলেও বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র তাদের প্রতি দায়িত্বশীল হলে সবার জন্য মঙ্গল বয়ে আসবে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar