আজ , , ,

বগুড়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বগুড়া অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় বগুড়ায় এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনামুল হক, উর্ধ্বতন নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ। এসময় কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar