শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি বাল্কহেড সহ ১৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে রাত ১০ টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত পদ্মা নদীতে থানা ও নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এবং সহকারি কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা।
পরেমোবাইকোর্ট পরিচালনার মাধ্যমে বাল্কহেডের ৪টি প্রতিষ্ঠান আল আরাফ, আল কাফ, মোতালেব, এমবি জামানসহ প্রতিটি প্রতিষ্ঠান কে ৫ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে জব্দকৃত বাল্কহেড গুলো নিলামে বিক্রি করে জরিমানার টাকা আদায় করা হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ পারভেজ বলেন, অবৈধ ভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।