কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শরীয়তপুরে কৃষাণ কৃষাণীদের নিয়ে কর্মশালা করেছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: বাবুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন শরীয়তপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ^জিৎ বৈদ্য, শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মালাকার, কৃষি বিপণন অধিদপ্তর ঢাকার সিনিয়র মনিটরিং অফিসার ডক্টর নাসরিন সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম। কৃষি উদ্যোক্তা হিসাবে তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালায় ৫০ জন কৃষাণ-কিষানী অংশগ্রহণ করেন।