শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত সহায়ক কর্মচারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২ নভেম্বর সোমসার বিকেল সাড়ে ৪টায় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান (সিনিয়র জেলা ও দায়রা জজ)। উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেন, মরিয়ম আক্তার নিপা, তন্ময় গাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীল, আয়েশা আক্তার ও সিভিল সার্জণ অফিসের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে ৭০ জন আদালত সহায়ক কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪ টায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান বলেন, কর্মচারীদের যোগদানের পর থেকেই দায়িত্ব পালন করতে হয়। তাদের প্রশিক্ষণ না থাকায় সঠিক ভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়। এবার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মচারী দক্ষতা অর্জণ করে সঠিক দায়িত্ব পালন করতে পারবে।