আজ , , ,

ডামুড্যায় ডাচ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারী) বেলা ১১ টায় ধানহাটা ব্রীজ রোডের বেপারী মার্কেট এর দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে এ উপশাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ বাংলা ব্যাংকের জেলা ব্যবস্থাপক শেখ মোঃ লিমন আলী। অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কনেশ্বর এসসি ইনিষ্টিটিউশন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোকসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান রিপন, বাঁচাও ফাউন্ডেশনের সভাপতি কমল বেপারী, ব্যবসায়ী মাহিনুর সরদার। স্বাগত বক্তব্য রাখেন উপশাখার ব্যবস্থাপক শুভ্রত।
এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া উপশাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar