আজ , , ,

শরীয়তপুর জেলা আমীরের শপথ ও রুকন সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে ১০ নভেম্বর রোববার দুপুর ২ টায় ২০২৫-২০২৬ সেশনে নব-নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরা সদস্য নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির জেনারেল ও সাবেক এমপি, এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
পরে জেলা মজলিশে শুরা নির্বাচন পরিচালনা করেন ফরিদপুর অঞ্চল টীম সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন ও শামসুল ইসলাম আল বরাটি ।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টীম সদস্য ও সাবেক শরীয়তপুর জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, মাদারীপুর জেলা সাবেক আমীর মাওলানা আবদুস সোবহান খান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন। সম্মেলন সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে। এই দেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াত সদস্যদের আরও অধিক সৎ ও যোগ্য হিসেবে গড়ে তুলে জনগণের আশা ও আকাঙ্খার প্রতিফলনে কাজ করতে হবে ।
তিনি বলেন, শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের উর্বর ঘাটি। এই জেলাকে ইসলামী আন্দোলনের মডেল জেলা হিসেবে পরিণত করতে কাজ করতে হবে।
দ্বিতীয় বারের মত নির্বাচিত শরীয়তপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী শপথ পাঠ কালে কান্নায় তার দু’চোখ অশ্রুক্তি হয়ে পরে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, বিগত ৫ আগস্ট মহান আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের যে নিয়ামত দান করেছেন তার জন্য শুধু আলহামদুলিল্লাহ পড়লে হবেনা। এখন ১৭ বছরের কাজ ২ বছরে গুছিয়ে নিতে হবে। আমাদেরকে সময়ের সৎ ব্যবহার করতে হবে। সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত হলে আমাদের সফলতা আসবে। দেশ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত। আমাদের এই ষড়যন্ত্র যোগ্যতা দিয়ে মোকাবেলা করে সফলতা অর্জন করতে হবে। প্রধান অতিথি দেশ ও জাতির জন্য সুখ-সমৃদ্ধি কামনা করে ইসলামী কল্যানমূলক রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar