আজ , , ,

ভেদরগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৫ হাজার ৩৮৯ জন কৃষককের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৫ হাজার ৩৮৯ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার-বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ২০৯০ জনকে সরিষা, ১৪৯৫ জনকে গম, ১০১৪ জনকে বোরো হাইব্রিড, ২১০ জনকে মসূর, ১৮০ জনকে সূর্যমূখি, ১৬০ জনকে খেসারী, ৯০ জনকে সয়াবিন, ৫৫ জনকে ভূট্রা, ৩৫ জনকে পেঁয়াজ, ২০ জনকে চিনাবাদাম, ২০ জনকে মুগ ও ২০ জনকে অড়হর বীজ ও সার ক্রমানয়ে দেয়া হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ আহম্মেদ সাব্বির সাজ্জাদ।
বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানবীন হাসান শুভ, ভেদরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল। উপসহকারি কৃষি অফিসার আবু হানিফের সঞ্চালনায় বক্তব্য রাথেন কৃষক মাসুদুর রহমান ও আক্তার ঢালী।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar