আজ , , ,

এসডিএস উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

প্রতি বছরের ন্যায় এবারও দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের “এসডিএস উচ্চশিক্ষা বৃত্তি” প্রদান করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে এসডিএস প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় এ বৃত্তি প্রদান অনুষ্ঠান।
এসডিএস নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস নির্বাহী পরিষদ সভাপতি গওহার নঈম ওয়ারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হক, এসডিএস নির্বাহী পরিষদ সাধারণ সম্পাদক মোঃ আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা সাংবাদিক মজিবুর রহমান।
এছাড়া সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন পরিচালক বিএম কামরুল হাসান (এমএফ), উপ-পরিচালক ইয়াসিন খান (অর্থ ও হিসাব), উপপরিচালক অমলা দাস (এইচ.আর) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ বছর এসডিএস এর নিজস্ব তহবিল থেকে ৭ জন শিক্ষার্থীকে ৩৬ হাজার করে মোট ২ লক্ষ ৫২ হাজার টাকা “এসডিএস উচ্চশিক্ষা বৃত্তি” প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ২ জন মেডিকেল কলেজ ও ৫ জন দেশের খ্যতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে।
এসডিএস নির্বাহী পরিচালক রাবেয়া বেগম জানান, এসডিএস এর কর্ম এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের যেসকল মেধাবী শিক্ষার্থীরা দেশের খ্যতনামা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদের লেখাপড়া চলমান রাখার উদ্দেশ্যে “এসডিএস উচ্চশিক্ষা বৃত্তি” প্রদান করে থাকে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar