আজ , , ,

শরীয়তপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারঃ) সাদিয়া জেরিন।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সরদার নাসির উদ্দিন কালু, পালং বাজার বনিক সমিতির সভাপতি বিএনপি নেতা মাহাবুব আলম তালুকদার। সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইফতেরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনা সভায় সমবায়ীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এর পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar