বুধবার (৩০ অক্টোবর) নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব শরীয়তপুর জেলা শাখার সভাপতি দিনেশ চন্দ্র দাস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুসার উপপরিচালক জযদেব কুন্ড, ব্র্যাক জেলাা প্রতিনিধি সমীর কুন্ডু, জেলা সদস্য সচিব রাজিয়া বেগম। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। সকলেই বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
এডাব সদস্য মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় সেমিনারের মূল বিষয়বস্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন, ঢাকা বিভাগের উন্নয়ন সমন্বয়কারি নুরুল আমীন স্বপন। মূল বিষয়বস্তু উপস্থাপনের পর মুক্ত আলোচনায় সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।