আজ , , ,

নড়িয়ায় সাকিব এভিয়েশনের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল

শরীয়তপুরে নড়িয়া সাকিব এভিয়েশনের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাকিব এভিয়েশনের প্রোপ্রাইটর ও দৈনিক হুংকারের সম্পাদক সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবীব।
তিনি বলেন যাহার উপরে হজ্জ ফরজ হয়েছে তাকে বুঝিয়ে হজে পাঠাতে হবে, তা না হলে সে গুনাগার হবে। যাহার ধনসম্পদ আছে সে যদি হজ্জ না করে তার মৃত্যু হবে ইহুদী-নাছারাদের মত। আপনি যাকে বুঝিয়ে হজ্জে পাঠাবেন সে যেমন ছোয়াবের ভাগী হবে আপনিও ছোয়াব পাবেন।
তিনি আরো বলেন আমি প্রতিটি হাজী ভাইদের যত্ন সহকারে পবিত্র কাবাঘর তোওয়াব ও মদিনায় রাসূল (সাঃ) এর রওজা মোবারকের জিয়ারত সাথে থেকে করানোর চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন হাজী ভাইদের সেবা করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া থানা মসজিদের খতিব ও ইমাম হাজী ওহাব হোসাইন, নড়িয়া আদর্শ মহিলা মাদ্রাসার মুহতামিম মোঃ ইমরান হোসেন, নড়িয়া উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, হাজী আব্দুল খালেক মাদবর, হাজী আব্দুল মালেক মাতবর, সাকিব এভিয়েশনের নড়িয়া ব্যবস্থাপক সাংবাদিক মোঃ কবির উজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম জিকু, দপ্তর সম্পাদক ইলিয়াস মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নাসির আহম্মেদ আলী, ধর্মবিষয়ক সম্পাদক ফয়জুল হাসান সহ অত্র এলাকার মুসল্লী ও মুরুব্বীগণ।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar