আজ , , ,

ডামুড্যায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা যুবদল। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় ডামুড্যা উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভায় যুবনেতা ও সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির শিল্প বিষয়ক সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শ্যামল বেপারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমাস সরকার, পৌসরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, উপজেলা কৃষকদলের সভাপতি রিপন বেপারী, স্বেচ্ছাসেবী সংগঠন বাঁচাও ফাউন্ডেশনের সভাপতি মইনুল ইসলাম কমল বেপারী। বক্তব্য রাখেন, যুবদল নেতা জাকারিয়া দুলাল, লিটন সিকদার, রাজা বেপারী, সাব্বির সিকদার, আসাদুজ্জামান লাতু, সোলাইমান বেপারী, ঢালি মোস্তফা, সৈয়দ নিরব, রাজিব মাদবর,আদর আহমেদ, জাসাস সভাপতি পলাশ ঢালি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাহের ডাক্তার, আব্দুল মান্নান বেপারী, হাবিবুর রহমান, আক্তার হোসেন খান, মালেক ফরাজী, কুদ্দুস হাওলাদার, ছাত্রনেতা গোলাপ, জিদান সহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি রেজাউল করিম শ্যামল বেপারী।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar