পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সিলেট হোটেল নির্ভানা ইন এ অনুষ্ঠিত চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত হোসেন।
কোম্পানির সিলেট জেলা সমন্বয়কারী মোঃ ফিরুজ্জামান উজ্জ্বল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রান্স কন্ট্রোল সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনপ্রিয় বীমা প্রকল্প মোঃ কামাল হোসেন মহসিন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বি এম শওকত আলী আলী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স অত্যন্ত বিশ্বস্ততার সাথে নতুন নতুন বীমা সেল দিচ্ছে এবং সময় মতো গ্রাহকদের বীমা দাবীর চেক পরিশোধ করে যাচ্ছে। এ পর্যন্ত পপুলার লাইফ প্রায় ৪৬ লক্ষ্য গ্রাহকের বীমাদাবী পরিশোধ করেছে।