আজ , , ,

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর ২০২৪) পৌরসভা এলাকায় শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও কারা নির্যাতিত যুবদল নেতা মাহবুব আলম খায়ের এর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ নুরুজ্জামান সিপন।
বিশেষ অতিথি ছিলেন, যুবদল নেতা এ্যাড. সাইদুল ইসলাম সাঈদ, শ্রমিক দল নেতা হেমায়েত হোসেন লাভলু প্রমূখ।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ প্রকাশ চন্দ্র বণিকের নেতৃত্বে একদল চিকিৎসক সেবাপ্রার্থীদের’কে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar