শরীয়তপুরের গোসাইরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে রোববার সকাল সাড়ে ৭টা দাশের জঙ্গল বাজারে কৃষি ব্যাংক রোডের ব্রাদারস কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের আনোয়ার হোসেন এর ভাড়া দেওয়া ঘরে এঘটনা ঘটে। এতে দোকানে থাকা প্রায় ১০০ টি লেপটপ, ডেক্সটপ কম্পিউটার, প্রিন্টার এবং ফটোকপি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে গোসাইরহাট ফায়ার সার্ভিস এসে ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়খতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইকবাল কবির ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন।
অপর দিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আবু তাহের এর ক্ষয়ক্ষতির খোঁজ খরব নেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আজহারুল ইসলাম, জামায়াত ইসলামী গোসাইরহাট উপজেলা শাখার আমির মাওলানা সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা সেক্রেটারী মো: বায়েজিদ হোসেন, সহকারী সেক্রেটারী সরকার নেওয়াজ শরীফ সুজন, কুচাইপট্রি ইউনিয়ন আমির লোকমান হোসাইন, নুলমুড়ি ইউনিয়ন আমির মাওলানা হারুন অর রশিদ, মাওলানা কাজী কামরুজ্জামান, মো: জিল্লুর রহমান দেওয়ান।
গোসাইরহাট ফায়ার সার্ভিস ইনচার্জ বাসার মিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিদুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ ০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ব্রাদারস কম্পিউটার ট্রেনিং সেন্টার এর মালিক আবু তাহের জানান, আগুন লাগার খবর শুনে এসে দেখি আমার ব্যবসা পতিষ্ঠান আগুনে পুড়ে যাচ্ছে, আমার ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।