আজ , , ,

শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনন্দ শোভাযাত্রা, র‌্যালি, ফ্রি-মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে সমবেত হয়। পরে জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সিনিয়র সহ-সভাপতি মনির মাঝি ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে মিছিল, শোভাযাত্রা ও র‌্যালি বের করা হয়। পৃথক পৃথক র‌্যালি ও শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে, চৌরঙ্গী মোড়ে ও সদর উপজেলা পরিষদ চত্বরে আলাদা আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক আঃ জব্বার খান প্রমূখ।
সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। এখন আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা সকল ভেদাবেদ ভুলে একই মঞ্চে এইক কাতারে সবাই শামিল হবেন।
মাহাবুব আলম তালুকদার বলেন, যুবদল প্রতিষ্ঠার ৪৬ বছর অতিবাহিত হতে যাচ্ছে। দীর্ঘ এ সময়ে যুবদল একই সাথে কাজ করে চলছে। আগামীতেও যুবদলকে সুসংগঠিত হওয়ার জন্য একই সাথে থাকার কোন বিকল্প নেই।
আঃ জব্বার খান বলেন, আমার সুন্দর ভাবে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর আমরা মামলা হামলার ভয়ে একত্রিত হয়ে কোন প্রোগ্রাম করতে পারি নাই। যুবদল এখন সুসংগঠিত আছি। আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar