আজ , , ,

জাজিরায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এই প্রণোদনা কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৪-২৫ অর্থবছরে রবিশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত মানের সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি এবং আড়হর ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসলিমা জাহান রুনিয়া এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে সরকার কৃষি কাজে তাদের আরও উদ্বুদ্ধ করছে। চলতি মৌসুমে জাজিরা উপজেলায় ২১.৪২ মেট্রিকটন উন্নত জাতের বীজ ও ৮৭.৬৫ মেট্রিকটন সার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar