আজ , , ,

শরীয়তপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

শরীয়তপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস ও নিরাপদ খদ্য কর্মকর্তা সুব্রত কুমার। এসময় ভোক্তাদের অধিকার, করনীয় ও বর্জনীয় বিষয়ে সচেতন করা হয়।
অসুধ উপায়ে খাদ্য প্রস্তুত করে বিক্রিকারীদের সাথে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারছেনা প্রকৃত ব্যবসায়ীরা এমন অভিযোগ তুলে বক্তব্য রাখেন চিকন্দী ফুটপার্কের স্বত্ত্বাধীকারী সোহাগ মোল্যা। তিনি অনিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশনকারী স্ট্রীট ফুড ব্যবসায়ীদের প্রতি নজরদারী জোরদার করার আহবান জানান। স্ট্রীট ফুড ব্যবসায়ীদের সচেতন করে নিরাপদ খাদ্য তৈরী ও পরিবেশনে সচেতন করা হবে বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, ব্যবসায়ী প্রতিনিধি মাহাবুব আলম তালুকদার, আব্দুস সালাম বেপারী, সিভিল সার্জন প্রতিনিধি ডা. নওশাদ মাদমুদ প্রমূখ।
তবে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে জেলা পর্যায়ে একটি করে দপ্তর রয়েছে। উপজেলা পর্যায়ে কোন দপ্তর বা জনবল না থাকায় নাগরিক সেবা অনেকাংশে ব্যহত হচ্ছে। তবে উপজেলা পর্যায়ে স্যানেটারী ইন্সপেক্টর সহায়তা করে থাকে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar