আজ , , ,

জাজিরায় তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া বিনতে সোলায়মান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন, সমাজসেবা কর্মকর্তা শাহ আলম এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনের কুফল ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাজে তামাকের ব্যবহার কমিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও এ ধরণের উদ্যোগ ভবিষ্যতে আরও সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar