আজ , , ,

পদ্মা-মেঘনায় প্রশাসনের কড়া নজরদারী জাল ফেলতে সাহস পায়না জেলেরা

মা-ইলিশ রক্ষায় শরীয়তপুরের পদ্মা-মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির কড়া নজরদারীতে রয়েছে। বিগত বছরের ন্যায় নদীতে জাল ফেলে মা-ইলিশ ধরতে সাহস পায়না জেলেরা। দুর্সাহস দেখিয়ে যে সকল জেলেরা নদীতে জাল ফেলে তারাও ধরা পরে প্রশাসনের হাতে। শিকার হতে হয় জেল ও জরিমানার।
মঙ্গলবার ২২ অক্টোবর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বৈদ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ও উপজেলা মৎস্য কর্মকর্তার টিম। নদীতে জাল ফেলে মা-ইলিশ আহরণের অপরাধে ৪ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোসাইরহাটে আটককৃত ৮ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ দিন করে কারাদন্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি)। এছাড়াও জব্দকৃত মা-ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে জব্দকৃত জাল। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে জেলা মৎস্য বিভাগের।

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদ ইমাম হোসেন এর কবরে শ্রদ্ধা নিবেদন

www.hongkar.com |
dailyhongkar