আজ , , ,

গোসাইরহাটে বেপারী পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া

জেলার গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী বেপারী পরিবারের প্রয়াত সদস্য মরহুম সিরাজ মিয়া সহ মৃত্যুবরণকারী সকল সদস্যদের মাগফিরাত কামনা স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পৌর শহরের স্বাস্থ্য ও কল্যাণ সংস্থার কার্যালয় চত্বরের অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ডাঃ এ এস কামাল উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোসাইরহাট সরকারি শামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক মোল্যা, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা যুবদল সভাপতি মোঃ উজ্জল সিকদার, ইদিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন শিকারী, বিএনপি নেতা বাদল বেপারী, যুবনেতা জিয়া জমাদ্দার, কামরুজ্জামান মজনু, আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গোসাইরহাটের বেপারী পরিবোরে জন্ম নিয়েছেন পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য মরহুম সিরাজ উদ্দীন আহম্মেদ, চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এ এস সালাহ উদ্দীন আহম্মেদ, ডাঃ এ এস কামাল উদ্দীন আহম্মেদসহ বহু কৃতিসন্তান। তারা দেশ ও জাতির জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন। এ পরিবারের যারা ইতিমধ্যে পরপারে চলে গেছেন তাদের রূহের মাগফিরাৎ কামনায় এ দোয়া অনুষ্ঠান। আল্লাহ যেন আমাদের মোনাজাত কবুল করেন আমাদের দোয়ার উশিলায় সকলকে মাফ করে দেন।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar