আজ , , ,

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যান সভা অনুষ্ঠিত

শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এর পূর্বে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয় ।
রবিবার অনুষ্ঠিত উভয় সভায়ই সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
অপরাধ সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি আলোচনা করা হয়।
এর পূর্বে শরীয়তপুর জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। কল্যান সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রশংসা পত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। কৃতি পুলিশ সদস্যদের হাতে সনদ ও সম্মাননা তুলেদেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), আহসান হাবীব, সহকারি পুলিশ সুপার ভেদরগঞ্জ (সার্কেল) মোঃ মুসফিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ ছিলেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar