আজ , , ,

গোসাইরহাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

গোসাইরহাট প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে গোসাইরহাট পৌরসভা সদরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ১৪ অক্টোবর শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধকালীন কমান্ড ইকবাল আহমেদ বাচ্ছু ছৈয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।
কমিটির সদস্যরা হলেন- সভাপতি সাইফুল্লাহ কাওসার (দৈনিক মানবকন্ঠ, জেলা প্রতিনিধি), সহ-সভাপতি রফিকুল ইসলাম (গোয়েন্দা ডায়রী), হানিফ ফরাজি (দৈনিক খবর), সুশান্ত ভাওয়াল (দৈনিক একতা), সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীম (৭১ টেলিভিশন), যুগ্ন-সম্পাদক মো. সাহেদ আহমেদ (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হোসেন (দৈনিক যায়যায়দিন), অর্থ সম্পাদক লুৎফর রহমান মামুন (আমাদের কন্ঠ), দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান খান (বাংলা প্রোর্টাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন দাশ (আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক হাসান আলি (দৈনিক আজকের দর্পন) সাহিত্য সম্পাদক মোয়াজ্জেম (দৈনিক ঐশী বাংলা)।
এর আগে প্রেসক্লাব সহ-সভাপতি রফিকুল ইসমলাম সিকদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সুশান্ত ভাওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চারজন নতুন সদস্যকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। তারা হলেন-মো. জানে আলম ওয়াহিদ (দৈনিক সরেজমিন বার্তা), মো.মোয়াজ্জেম হোসেন (দৈনিক ঐশী বাংলা), মো. উজ্জল হোসেন (দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), লুৎফর রহমান মামুন (আমাদের কন্ঠ)।
সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar