আজ , , ,

ডামুড্যায় প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত

বসত বাড়ির সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষ নাতির হামলায় সিরাজুল ইসলাম মাঝি নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত সিরাজুল ইসলাম মাঝি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও রুকন। তিনি একই এলাকার মৃত নুরবক্স মাঝির ছেলে।
স্থানীয় ও ডামুড্যা থানা সুত্রে জানাগেছে, সিরাজুল ইসলাম মাঝির ভাতিজা জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার (১৬ অক্টোবর) সকালে বাড়ির উঠানে থাকা টিনের বেড়া নিয়ে জাহাঙ্গীর মাঝির ছেলে ছাত্রলীগ কর্মী শরীফ মাঝির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সিরাজুল ইসলাম মাঝির। কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজুল ইসলাম মাঝি আঘাত প্রাপ্ত হলে তাকে স্থানীয় লোকজন ও স্বজনরা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম মাঝিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিরাজুল ইসলামের জামাই মো: সাইফুল ইসলাম বলেন, জাহাঙ্গীর মাঝি গংরা দীর্ঘদিন যাবৎ আমার শ^শুরের জায়গায় বেড়া দিয়ে কোনঠাসা করে রেখেছিল। আজকে আমার শ^শুর তার জায়গায় কাজ করতে গেলে জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি তার লোকজন নিয়ে বাঁধা দেয় এবং তাকে পিটিয়ে আহত করে। পরে আমরা তাকে আহত অবস্থায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আমরা আমার শ^শুরের হত্যাকারীদের বিচার দাবী করছি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ভাতিজা শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল ইসলাম মাঝি নামে একজন নিহত হয়েছেন। সিরাজুল মাঝি আগেই স্ট্রোকের রোগী ছিলেন বলে শুনেছি। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar