আজ , , ,

জাজিরায় ৫ জেলেকে কারাদন্ড ও ইলিশ ধরার জাল জব্দ

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত প্রত্যেক জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছে থাকা ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জাজিরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য নদীতে সকল ধরণের জাল ফেলায় নিষেধাজ্ঞা রয়েছে। এসময় মা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহণ করা বা দখলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করাসহ ইলিশ ধরার জাল জব্দ করেছে। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে দন্ড প্রদান করেছে আর জব্দকৃত ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar