আজ , , ,

জাজিরায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮ জন

শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর কানার গ্রামে (আমির মল্লিকের কান্দি) এলাকায় গরুতে ঘাস খেয়ে ফেলার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের নড়িয়ার মুলফতগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত মামুন ছৈয়াল (৪০ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামুন দেশীয় অস্ত্র টেটার আঘাতে গুরুতর জখম হয়।
অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন গিয়াস উদ্দিন ছৈয়াল (৫৫), আওরঙ্গ ছৈয়াল (২৮), গিয়াস উদ্দিন ছৈয়ালের স্ত্রী তুলতুলি বেগম। অপর পক্ষের মামুন ছৈয়াল (৪০), আলী আজগর ছৈয়াল (৩৭) সহ ৫ জন আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন ছৈয়াল ও মামুন ছৈয়ালের মধ্যে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের বেশ কয়েকজন বর্তমানে জাজিরা হাসপাতাল কমপ্লেক্সে সহ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
গিয়াস উদ্দিনের আত্মীয় স্বপন মল্লিক জানান, আমি কাজিরহাট বাজার থেকে ফিরে দেখি, আমার বোন জামাই গিয়াস উদ্দিনের মাথা ফেটে গেছে। আর মামুন ছৈয়াল টেটাবিদ্ধ অবস্থায় পড়ে আছে। তারা একই বংশের, তুচ্ছ কারণে নিজেরা মারামারি করছিল। মারামারি থামাতে গিয়ে আমি নিজেও সামান্য আহত হয়েছি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar