আজ , , ,

গোল্ডেন-৯২ শরীয়তপুরের আহবায়ক কমিটি গঠিত

গোল্ডেন-৯২ শরীয়তপুর নামে একটি সামাজিক সংগঠন গড়ে উঠেছে। ১৯৯২ সনে এসএসসি ব্যাচের সমন্বয়ে এই সংগঠনটির সূচনা হয়। সংগঠনটিকে বহুদূর এগিয়ে নিতে ২১ সদস্য বিশিষ্ট একটি গ্রহণযোগ্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছে এডভোকেট মনিরুজ্জামান মোল্লা। সদস্য সচিব হয়েছে মোহাম্মদ চাঁনমিয়া মাস্টার। যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান চাঁন সিকদার, মাস্টার রফিকুল ইসলাম, আমির হোসেন, সেলিম চোকদার, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর মোল্লা ও এডভোকেট আখতারুজ্জামান টিপু।
সম্মানিত সদস্য পদ পেয়েছেন মো. সাইদুর রহমান, মো. মোজাম্মেল হক মামুন, মো. কামাল রাড়ী, মো. মাজহারুল ইসলাম প্রিন্স ঢালী, মো. আক্তার সিকদার, মো. সবুজ কোতোয়াল, মো. রেজাউল করিম, খোরশেদ আলম বাবুল, আক্তার হোসেন, রহিমা আক্তার ও মো. সামছদ্দিন।
গত ১২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের আংগারিয়ায় ফ্রেন্ডস রেস্টুরেন্টে বিল্লাল কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar