আজ , , ,

জাজিরার যুবলীগ নেতা কানাডায় পালানোর সময় বিমানবন্দরে আটক

শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে কানাডায় পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১১ অক্টোবর মধ্যরাতে তাকে আটক করে, পরের দিন ১২ অক্টোবর শনিবার জাজিরা থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দরে মানবপাচার মামলায় আটক হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ তাকে জাজিরা থানায় হস্তান্তর করলে, জাজিরা থানা পুলিশ তাকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ প্রায় ৩০টি মামলা রয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়ও তিনি পলাতক আসামি। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হলে, আমরা তাকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করেছি।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar