আজ , , ,

আজ বিজয়া দশমী, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ রবিবার বিসর্জনের দিন।
গতকাল শনিবার ছিলো শারদীয় দুর্গোৎসবের মহানবমী। তিথি অনুসারে এবার দশমী পূজাও মহানবমীর দিনেই পড়েছিল। ফলে নবমী বিহিত পূজার ক্ষণ শেষ হওয়ার পরই শুরু হয় দশমী বিহিত পূজা ও পরে দর্পণ বিসর্জন। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় থাকছে ভোগ আরতি।
দেবী দুর্গার বিদায়ের সুরে এরই মধ্যে ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ। দেবীকে প্রাণ ভরে দেখে নিতে সকাল থেকেই ভিড় রয়েছে ভক্তদের।
নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে। নবমীর সকাল তাই অশুভ শক্তি থেকে মুক্তির সকাল। এদিন সকাল ৬টা থেকে হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে দেওয়া হয় আহুতি। এ বছর শরীয়তপুরে ১০২টি পূজামণ্ডপ পূজা হয়েছে। বিজয়া দশমীতে সকালে দর্পণ বিসর্জনের পর থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে অগ্রণী যুব সংগঠনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

www.hongkar.com |
dailyhongkar