আজ , , ,

চাঁদাবাজ সন্ত্রাসীরা বিএনপির কর্মী হতে পারে না: সাবেক এমপি কিরণ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই কোনো চাঁদাবাজ সন্ত্রাসী, জমি দখলকারী, তারা আমার বা বিএনপি’র কর্মী হতে পারে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। তাই আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে।
রবিবার (৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের সখিপুর থানার বালার বাজারে নিজ বাস ভবনে সখিপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সখিপুর থানা বিএনপির আহবায়ক এসএম হামিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আজমল হক নান্ঠু মালত, সাইফুদ্দিন আহম্মেদ মানিক হাওলাদার, সখিপুর থানা যুবদল সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মাসুম বালা, সহ-সভাপতি শাহাদাৎ বেপারী, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে নিজের হাতে তুলে নেবো না। আমরা সরাসরি প্রতিশোধ গ্রহণ করব না। আইনানুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ গ্রহণ করবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনো ভাবে আইনকে হাতে তুলে নেবে না।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar