আজ , , ,

সাতকানিয়া এখন আপনাদের হাতের মুঠোয়

চট্টগ্রামের সাতকানিয়া একটি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত উপজেলা। বিনোদন থেকে শুরু রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সকল স্মৃতিচারণে কোন না কোন ভাবে পরিচিত সাতকানিয়া। এসব বিষয় গুলো আরো সুপরিচিত ভাবে তুলে ধরার জন্য একজন তরুণ তৈরী করেছেন আমাদের সাতকানিয়া নামক একটি এপস। ইতি মধ্যে এই এপসটি সাড়া জাগিয়েছে তরুণ থেকে শুরু করে সকল স্থরের সচেতন জনগণের মাঝে। এই এপ্সটি গুগল প্লেস্টোর থেকে একবার ডানলোড করে নিলেই নেট ওয়ার্ক বীহিন আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনীয় সকল তথ্য যেমন ডাক্তারদের নাম ও ফোন নম্বর, স্কুল-কলেজ সমূহের প্রধানদের নাম ও ফোন নম্বর, প্রশাসনের সকল কর্মকর্তার নাম ও ফোন নম্বর, ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় সকল তথ্য হাতের মুঠোয়।
এ বিষয়ে তরুণ উদ্যোগতা আসিফ খান এর সাথে মুঠোফোনে কথা হয় দৈনিক হুংকার এর স্টাফ রিপোর্টার এর সাথে প্রশ্ন ছিলো কিভাবে কেনো আপনার মাথায় আসলো এ ধরণের জন কল্যান মুলক একটি এপ্স বানানোর বা তৈরি করার?
উত্তরে তিনি বলেন, আমার এক বোন গভীর রাতে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে জরুরী হাসপাতালে ভর্তির প্রয়োজন। কোন ভাবেই কোন গাড়ির ব্যবস্থা করতে পারছিলাম না। আমার একটি এ্যাম্বুলেন্স প্রয়োজন ছিল। তখন নম্বরও নেই। তবে যখন গাড়ির ব্যবস্থা হলো তখন অনেক দেরি হয়ে গেছে। আমি একজন শিক্ষিত যুবক হয়ে ও কিছুই করার ছিলোনা আমার। আমার মত যেন আমার সাতকানিয়া বাসির কোন না কোন যোগাযোগ বা ফোন নাম্বারের কারনে বিপদে পড়তে না হয়। সেই চিন্তা মাথায় নিয়ে আমার এই পরিকল্পনা। যদি আমার এই উদ্যোগের কারণে যদি আমার সাতকানিয়া বাসির কোন ভাবে উপকার হয় সেদিনই আমি নিজেকে ধন্য মনে করবো।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar