তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন গতকাল হিন্দু ধর্মাবলম্বীদের বেশকিছু ভক্তদের শরীয়তপুরে কোটাপাড়া কীর্তিনাশা নদীরপাড় শ্মশানঘাটে তর্পণকার্য প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিন্ডদান সম্পাদন করতে দেখা যায়। প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাসে প্রতিবছর এই তিল তর্পণ করে। তাই এসময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই এক পক্ষকাল, মানে ১৫ দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার-অনুষ্ঠান করেন হিন্দুরা।
আগত ভক্তবৃন্দ সনাতনী সেবা সংঘের তত্ত্বাবধানে গত হয়ে যাওয়া পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাঁদের আত্মার শান্তি কামনায় সনাতনী বিধান মতে প্রার্থনা ও জলে পিণ্ডদান করেন।