আজ , , ,

বাল্কহেডের ধাক্কায় বেইলি সেতুর ধ্বস নড়িয়া-জাজিরা যোগাযোগ বিচ্ছিন্ন

নড়িয়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুর ধ্বস হয়েছে। সেতু ধ্বসের পর থেকে নড়িয়া-জাজিরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। বাল্কহেডের চালকসহ দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
এলজিইডি ও পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাজ চলমান। গত ডিসেম্বরে সেতুটি সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপাড়ের জন্য খেয়া নৌকা চালু করা হয়। জনভোগান্তি কমাতে ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ২ অক্টোবর সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বাল্কহেড বেইলি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় পিয়ারে ধাক্কা দেয়। তখন সেতুর উপরে কাজ করতে থাকা এক নির্মাণ শ্রমিক আহত হয়। ঘটনাস্থল থেকে বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার ও সোহেল কিবরিয়াকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। পুলিশ বাল্কহেডটিও জব্দ করে।
নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন বলেন, কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ধ্বসে পড়ে। বাল্ডহেড জব্দ ও চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।
শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম বলেন, নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর উপর প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটার আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। পথচারিদের পরাপারের সুবিধার জন্য নদীর ওপর ১০০ মিটার ফুট ওভারব্রিজ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান কোহিনূর এন্টারপ্রাইজ। বাল্কহেডের ধাক্কায় সেই বেইলিব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান ক্ষতিপুরণ চেয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar