আজ , , ,

শরীয়তপুর জেলা শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার তাজুল

২০২৪ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো: তাজুল ইসলাম। তিনি শরীয়তপুর সদর উপজেলায় উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।
মাদারীপুর জেলার সদর উপজেলায় জন্ম গ্রহণকারী মোঃ তাজুল ইসলাম ২০০০ সালে ভোলা জেলায় সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। সে বিগত ২৪ বছরে এ পর্যন্ত ৮টি উপজেলায় সহকারি ও উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যে সকল উপজেলায় কর্মরত ছিলেন তার প্রতিটি উপজেলায় শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন।
তার সহকর্মী সহকারি উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ ইমারত হোসেন বলেন, মোঃ তাজুল ইসলাম স্যার সকলের নিকট তিনি একজন জনপ্রিয় ও শিক্ষা বান্ধব অফিসার। তিনি ইংরেজি বিষয়ের একজন কোওর ট্রেইনার হলেও সকল বিষয়েই তাঁর পারদর্শিতার পরিচয় পাওয়া যায়।
নিয়মিত বই পড়া তাঁর একটি ভাল অভ্যাস। কবিতা, প্রবন্ধ ইত্যাদি বিষয়ে তাঁর লেখালেখিরও অভ্যাস রয়েছে। তিনি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। কম কথা বলা এবং গুছিয়ে কথা বলা তাঁর একটি ভাল গুণ। শিক্ষক সমাজে তিনি বেশ জনপ্রিয়।
অপর সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ হামিদুল হক বলেন, তাজুল ইসলাম স্যার ২০১৯ সালে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে তাঁর প্রথম পদায়ন হয়। এর পর তিনি শরীয়তপুর সদর উপজেলায় বদলী হয়ে আসেন। তিনি একজন শিক্ষা ও শিক্ষক বান্ধব কর্মকর্তা। আমরা আশা করি তিনি এবার ঢাকা বিভাগের বিভাগীয় পর্যায়েও তার সাফল্যের প্রতিফলন ঘটিয়ে জাতীয় পর্যায়ে সফল হবেন ইনশাআল্লাহ্।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar