‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবস উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন।
সভায় আলোচকগণ লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভা কক্ষে গিয়ে শেষ হয়।