আজ , , ,

শরীয়তপুরে মানসিক অসুস্থতায় যুবকের আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে রাসেল সরদার (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রাম এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পাপরাইল এলাকার মো. শাজাহান সরদারের ছেলে রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে সোয়ার ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, মরদেহ উদ্ধারের পরে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar