আজ , , ,

শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

“রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবস উপলক্ষে শনিবার সকাল সারে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা, মোঃ আসিফ হায়দার, মোঃ খালেদ মাহমুদ তালুত, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা অবাধ তথ্য প্রবাহের এই যুগে তথ্যকে ইতিবাচক ভাবে ব্যবহারের মাধ্যমে সরকারি বেসরকারি সেবা প্রদান ও গ্রহণের অসংগতি দূর করে সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar