আজ , , ,

শরীয়তপুরে বকেয়া বেতনের দাবিতে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

শরীয়তপুরে ৫০ মাসের বকেয়া বেতন পাওয়া এবং চাকুরী রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দেন পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরাও।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জুনিয়র ইন্সট্রাক্টর মো. আহাদ আলী, সুজন কুমার তালুকদার, মো. ফরহাদ আলী, অনামিকা হালদার, সাগর দত্ত প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ৫০ মাস যাবৎ কাজ করেও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছি। তাই আমরা অতিদ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সভা

www.hongkar.com |
dailyhongkar