আজ , , ,

সখিপুর থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

শরীয়তপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা সখিপুর থানা পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে পুলিশ সুপার সখিপুর থানা পরিদর্শনে গেলে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়েদুল হকসহ থানায় কর্মরত পরিদর্শক, সহকারি পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে তিনি সখিপুর থানার বালার বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে, মাদক, জুয়া এবং ইভটিজিংসহ সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা পিছনের থেকে শিক্ষা নিয়ে সামনের সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। তার জন্য আমাদের সবাইকে যোগ্য ও দক্ষতা অর্জনের সাথে সাথে মানবিক হতে হবে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar