আজ , , ,

ডামুড্যায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

১০ মাসের ব্যবধানে আবারও জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ও শিধলকুড়া ইউনিয়নের চার মৌজার ৫শ একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব ডামুড্যা ও শিধলকুড়া ইউনিয়নের চার মৌজা, বড় নওগা, চরঠেঙ্গার বাড়ি, দিকসুর ও সম্ভুকাটি মৌজার প্রায় ৫শ একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে জমির মালিক, চাষী ও ব্লক ম্যানেজাররা অংশ নেয়।
এর পরে উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে একটি স্মাকলিপি দেয় ভুক্তভোগিরা।
মানববন্ধনে বক্তারা দাবী করেন একটি প্রভাবশালী মহল দীর্ঘ ৭/৮ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় একটি মহল প্রবাহমান খালের মুখে বাঁধদিয়ে মাছের ঘের করেছে। এতে কয়েক বছর তিন ফসলি জমিতে এক ফসল শুধু ধান করা যেতো। এখন তাও করা যাচ্ছেনা। এদিকে গত কয়েক দিনের ভারি বর্ষনের কারণে পানি আটকে থাকায় ফসল দূরের কথা ঘরে থাকা অসম্ভব হয়ে পরেছে। এখনই এ পানি অপসারণ করা না গেলে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় উঠতে হবে।
তারা জানান গত বছর ২৫ নভেম্বর একই স্থানে একই দাবী নিয়ে আমরা মানববন্ধন করি। তখনকার উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত এসে সমস্যা সমাধানে মানববন্ধনকারীদের আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় গণশুনানী। এতে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে সাত দিনের মধ্যে এ সমস্যা সমাধানের ব্যবস্থা নিব। পরে সহকারি কমিশনানের নেতৃত্বে গঠিত টিমকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। এর পর ১০ মাস কেটে গেলেও আমাদের সমস্যার কোন সমাধান হয়নি।
তাই আমরা আইন মেনে আজ আবার এসেছি। আমাদের দাবী মানা না হলে আমরা নিজেরাই সম্মিলিত ভাবে খালের মুখের বাঁধ কেটে দিব।
তবে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু আমাদের আশ্বাস দিয়েছেন ৭ দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করবেন। আমরা সে অপেক্ষায় আছি। এবার সমস্যার সমাধান না হলে জনগণ তাদের অধিকার তারাই আদায় করবে ইনশাআল্লাহ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমাস সরকার, এমদাদুল হক মাঝি, রফিকুল ইসলাম সুমন, মোহন হাওলাদার, হানিফা মাঝি।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar