জেলার ভেদরগঞ্জ উপজেলার পদ্মা বিধৌত কাঁচিকাটা ইউনিয়নের ১ হাজার ৩০০ পরিবারের মাঝে সরকারে ভর্তুকী মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ডিলারের মাধ্যমে বিক্রিকৃত এবাররের পণ্যের মধ্যে ছিলো চাল ৫ কেজি, তেল-২ লিটার, ডাল ২ কেজি যার প্যাকেজ মূল্য ছিলো ৪৭০ টাকা।
বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল আমীন দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মজিবুর রহমান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সচিব মোঃ লুৎফর রহমান বলেন, যেহেতু আমাদের ইউনিয়নটি পদ্মানদী দ্বারা মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন। তাই আমরা জনগণের সুবিধার জন্য ইউনিয়নের তিনটি স্থানে যেমন, কাঁচিকাটা, দুলারচর ও বোরকাটিতে বিক্রি কার্যক্রম করেছি। বিক্রিত পণ্যের বাজার মূল্য প্রায় ৯১০ টাকা যা ৪৭০ টাকায় দেয়া হয়েছে।