আজ , , ,

নড়িয়া পৌর প্রশাসকের প্রচেষ্টায় পানিবন্ধী ২শ পরিবারে মুক্তি

দীর্ঘদিন পরে হলেও নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়ার ২শ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। নবযোগদানকৃত নড়িয়া পৌরসভা প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মোঃ পারভেজ এর প্রচেষ্টায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্যা এর নেতৃত্বে কাজটি সম্পন্ন করে স্থানীয় স্বেচ্ছাসেবকগণ।
নড়িয়া পৌরসভা প্রশাসক মোঃ পারভেজ বলেন, নড়িয়া পৌরসভার প্রশাসক হিসেবে আমি ২৬ আগস্ট যোগদান করার পরে দেখলাম পৌরসভার ১ নং ওয়ার্ড বৈশাখী পাড়ায় প্রায় ২শ পরিবার দীর্ঘদিন ধরে ভারি বর্ষনের কারণে জলাবদ্ধতায় দূর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা বলি পরে স্যারের সহায়তায় স্থানীয় ১৫-২০ জন স্বেচ্ছাসেবক এর সহায়তা নিয়ে পাইপ বসিয়ে বড় একটি এলাকার জলাবদ্ধতা নিরসন করি। এর ফলে প্রায় ২শ পরিবার পানি বন্দিদশা থেকে মুক্তি পেলো।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। এ জন্য আমি পৌর প্রশাসক, পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রকৌশলীসহ সবার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি সামনের দিন গুলোতে সকলের সহযোগিতায় নতুন প্রশাসক পৌরবাসীর জন্য কল্যাণকর কাজ গুলো সুন্দরভাবে সম্পন্ন করে যেতে সক্ষম হবে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar