আজ , , ,

লক্ষ্মীপুরের বন্যাদুর্গতদের মাঝে যাত্রারম্ভ-১৮ শরীয়তপুরের ত্রাণ সামগ্রী বিতরণ

বন্যা কবলিত লক্ষ্মীপুর জেলার বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িায়েছে যাত্রারম্ভ-১৮ শরীয়তপুর ও এসএসসি-২০১৮ ব্যাজের সদস্যরা। তারা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর থেকে ২৫ আগস্ট যাত্রা করে ২৬ আগস্ট সকালে লক্ষ্মীপুরে পৌঁছায়।
এ টিমের অন্যতম সদস্য রওশন রাহাত আকন্দ জানান, ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে স্মরণকালের আকস্মিক ভয়াবহ বন্যায় ডুবেছে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। এর মধ্যে বর্তমানে লক্ষ্মীপুরের অবস্থা খুবই ভয়াবহ। যেখানে বন্যার পানিতে আটকা পড়েছে অসংখ্য মানুষ। এ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের জেলা থেকে ইতিমধ্যেই আমাদের সংগঠন যাত্রারম্ভ-১৮ শরীয়তপুর ও এসএসসি-২০১৮ ব্যাজের এর উদ্যোগে আমরা নিজেরা ও জেলাবাসীর আর্থিক সহায়তায় ফান্ড তৈরী করে শুকনো খাবার, খারার পানি ও পোষাক নিয়ে ২০ জন স্বেচ্ছাসেবী লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহায়তা নিয়ে ত্রাণ বিতরণ করছি।
যাত্রারম্ভ-১৮ শরীয়তপুরের সদস্য মিনার ঢালী ও তকির আহম্মেদ জানান, বন্যাদুর্গত অসহায়দের হাতে আমাদের বন্ধুরা ত্রাণ সামগ্রী গুলো ঘরে ঘরে গিয়ে পৌছে দিচ্ছে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar