আজ , , ,

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর চকরিয়া আগমন উপলক্ষে উচ্ছ্বসিত এলাকাবাসী

আগামী ২৮ আগস্ট বুধবার কক্সবাজার চকরিয়া জন্মস্থান ও নেতা কর্মীদের দেখতে আসছেন দীর্ঘ প্রায় ১৫ বছর পর সাবেক সরকারের হাতে গুম হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কারাগারে আটকে থাকা বিএনপির স্থায়ী কমিটির উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাহ উদ্দীন আহমেদ। এতে কক্সবাজার চকরিয়া সহ চট্টগ্রামের সাধারণ জনগণ খুব অধীর আগ্রহে তাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন। সালাউদ্দীন আহমেদ এর জন্মস্থান কক্সবাজার চকরিয়াকে সাজানো হয়েছে হাজার হাজার প্লেকার্ড ও ফেস্টুন দিয়ে। কয়েকশত গাড়ি সাজানো হয়েছে তাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিচিব করার জন্য।
জাতীয়তাবাদি শ্রমিক দল কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদিন দৈনিক হুংকার কে মুটোফোনে জানান, আমাদের নেতাকে বরণ করে নিতে চকরিয়া উপজেলা কক্সবাজার জেলার সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণ সহ লক্ষ মানুষ অধির আগ্রহে আমাদের নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন। আগামীকাল বুধবার বিকাল ৩ টায় চকরিয়া কলেজ মাঠে আমাদের চকরিয়া বাসির রাজনৈতিক প্রাণের স্পন্দন সালাউদ্দীন আহমেদকে গণ সংবর্ধনা দেওয়া হবে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar