আজ , , ,

ডামুড্যায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শরীয়তপুরের ডামুড্যায় কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার ২৭ আগস্ট সকাল ১০টায় বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ‘দফা এক দাবী এক প্রধান শিক্ষকের পদত্যাগ’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন।
জানাগেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝি দায়িত্ব পালনরত অবস্থায় অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সাথে জড়িত ছিলেন। প্রধান শিক্ষকের সকল অনিয়ম তুলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝির পদত্যাগ দাবী করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে জানায়, সনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যালয়টি প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝির অপচেষ্টায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার অবনতি হয়েছে নজির বিহীন। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বাঁধাদানকারী এই শিক্ষক ছাত্রী হয়রানী করে থাকেন। সে স্বৈরাচার সরকারের পৃষ্টপোষক ছিলেন। এই শিক্ষকের দ্বারা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন বা শিক্ষার মান বজায় রাখা সম্ভব না। এই শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি আত্মসাৎ করেছে। বিদ্যালয়ের তহবিল ধ্বংস করেছে। এই শিক্ষকের অপসারণ দরকার।
স্থানীয়রা জানায়, এই বিদ্যালয়টি খুবই প্রাচীন। পড়ালেখার মানও ছিল ভালো। বর্তমান প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝি ও ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদ গোলন্দাজ মিলে লুটের রাজ্যে পরিনত করেছে। এই প্রধান শিক্ষক বিদ্যালয়ের জন্য হুমকি স্বরূপ।
প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝিকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। তার মুঠোফোনে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। একাধিকবার কল কেটে দিয়েছেন বিধায় তার মতামত প্রকাশ করা গেল না।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar