ভেদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। সংগঠনের নেতাকর্মীরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছে। তাদের পাশে থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
ভেদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার পাশে থেকে অর্থ সহায়তা প্রদান ছারাও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে সংগ্রহে সহায়তা করছেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম হোসাইন মাঝি।
তিনি রোববার (২৫ আগস্ট) তার ভেদরগঞ্জ সদরের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সংগঠনের শীর্ষ সমন্ধয়কদের হাতে অর্থের চেক তুলে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জে মুক্তি সংগ্রামে সন্মুখ যুদ্ধে শহীদ মহিউদ্দিনের জেষ্ঠপুত্র সাবেক সেনা সদস্য মোঃ জাকির আলম শামীম। সমন্ধয়কদের মধ্যে ছিলেন সালেহ্ আক্রাম, তানভরি হায়দার ও মিথুন।
আসলাম হোসাইন মাঝি বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার সৈনিকরা এখন বন্যাদুর্গতদের ত্রাণ সংগ্রহে নিরলস ভাবে কাজ করছে। আমি তাদের সাথে শরিক থাকতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে পৈচাষিক সরকার পতন করেছে। আমি বিশ্বাস করি তাদের সম্মিলিত প্রয়াশে আল্লাহর রহমতে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ।